ফটিকছড়ি খবরের মেধা বৃত্তি পরীক্ষা শুক্রবার

0

নিজস্ব প্রতিনিধি: আগামী ১ ডিসেম্বর ১৭ (শুক্রবার) ফটিকছড়ির খবর পত্রিকার উদ্যেগে মেধা বৃত্তি পরীক্ষা একযুগে তিন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ফটিকছড়ি প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাছাইয়ের লক্ষ্যে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।

ফটিকছড়ির নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, দাঁতমারা এ বি জেড উচ্চ বিদ্যালয়ে সকাল ৯.০০টা পরীক্ষা শুরু হবে ১০.৩০টায় পরীক্ষা শেষ হবে। পরীক্ষায় ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানএম তৌহিদুল আলম বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীপ কুমার রায়, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ জাকের হোসেন, ভুজপুর থানার অফিসার ইনচার্জ আবদুল লতিফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন মেধা বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.