ঢাকায় এসে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস!

0

সিটিনিউজ ডেস্ক :: ঢাকায় এসে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে পোপ ফ্রান্সিস ঢাকা সফরে এসেছেন। তার এ সফরে মানবজীবন, মানবতাবোধ ও মানবাধিকার, দরিদ্র, শিশু ও নারীদের প্রতি গুরুত্ব, শিক্ষা, স্বাস্থ্য, আন্তঃধর্মীয় সম্পর্ক ও সংলাপ, ন্যায্যতা ও শান্তি, ধর্মীয় মূল্যবোধ বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের সামনে যে চ্যালেঞ্জ, সেগুলো নিয়ে সংলাপ হবে বলে জানা গেছে।

পোপ ফ্রান্সিস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে অভ্যর্থনা জানান। এখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের।

জানা গেছে, রাতে পোপ ফ্রান্সিসের সম্মানে দেওয়া রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের সঙ্গে তিনি একান্ত আলোচনা করবেন। এরপর শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবেন।

এসময় তিনি বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভ্যাটিকান দূতাবাসে বিকালে সাক্ষাতের পর আর্চবিশপ হাউসে তিনি আন্তঃধর্মীয় নেতা ও রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করবেন।

শনিবার (২ ডিসেম্বর) সকালে মাদার তেরেসা হাউস সফরসহ খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বিকালে যুব সম্প্রদায়ের সঙ্গে নটর ডেম কলেজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.