পতেঙ্গা বিমান বন্দর সড়ক অবরোধ

0

নিজস্ব প্রতিবেদক: কাস্টমসের জব্দ করা পচা ফলমূল লোকালয়ে ফেলে দুর্গন্ধ ছড়ানোর প্রতিবাদে নগরীর পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় প্রায় আধাঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন বিজয়নগর এলাকায় সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী যুবক মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, সোমবার কাস্টমস থেকে কিছু ময়লার ট্রাক এসে আবিজয়নগর এলাকায় কিছুএকটা ফেলে দিয়ে যায়। এর পরপরই ওই স্থান থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। একপর্যায়ে দুর্গন্ধ ছড়ানো স্থানে গিয়ে দেখতে পাই মাটি খুঁড়ে তার মধ্যে প্রচুর পচা ফলমূল ফেলা হয়েছে কিন্তু মাটি চাপা দেয়নি যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে।

তিনি আরও জানান, পচা গন্ধটা এতটাই তীব্র ছিল যে কাল থেকে এলাকাবাসী রাস্তায় বের হতে পরেনি। আজ তারা আবারো ময়লার ট্রাক নিয়ে আসলে বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে প্রতিবাদ ও রাস্তা অবরোধ করে দেয়। পরে বিষয়টি নিয়ে পুলিশ এলাকবাসীকে আশ্বস্ত করলে আমরা অবরোধ তুলে নেই।

ঘটনাস্থলে থাকা পতেঙ্গা থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ জানান, ৯৫ ট্রাক পচা ফলমূল বিজয়নগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল কাস্টমস। সোমবার প্রায় ১৭ ট্রাক ফেলে গেছে। মঙ্গলবার সকালে আরো ১৩ ট্রাক ফেলার জন্য এনেছে। কিন্তু এক ট্রাক ফেলার পরই এলাকার লোকজন জড়ো হয়ে এসে বাধা দেয়। তারা কাস্টমসের বিরুদ্ধে মিছিল করে সড়ক অবরোধ করে। পরে আমরা এসে তাদের এ বিষয়ে আশ্বস্ত করলে তারা অবরোধটি তুলে নেয়।

তিনি জানান, আমরা ঘটনাস্থলে এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাবাসীর প্রতিনিধি ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছি। বৈঠকে কাস্টমস প্রতিনিধি দল এলাকবাসীকে আশ্বস্ত করেন যে তারা তাদের বাকি ময়লাগুলো অন্যত্রে ফেলবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.