‍”তথ্য প্রযুক্তি” দেশকে উচ্চ মাত্রায় নিয়ে গেছেন- ফরিদ মাহমুদ

0

নিজস্ব প্রতিবেদক: জেলা তথ্য অধিদপ্তর চট্টগ্রামের তথ্যচিত্র প্রদর্শনীতে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, জোট সরকারের আমলে দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন হওয়ার অজুহাতে সঠিক পরিকল্পনার অভাবে বঙ্গপোসাগরের তলদেশে ইন্টারনেট সুবিধা সম্বলিত

বিনামূল্যে অপটিক্যাল ফাইবার সংযোগ টানার যে সুযোগ পেয়েছিল তা প্রত্যাখ্যান করার কারণে পরবর্তীতে মহাজোট সরকারকে এ জন্যে অনেক অর্থ বরাদ্দের পরিপ্রেক্ষিতে অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে বিশ্বের তথ্য প্রযুক্তি প্রবাহের সাথে আমাদের সংযুক্ত হতে হয়েছে। এতে করে আমাদের অনেক আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা তথ্য প্রযুক্তিতে দেশকে উচ্চমাত্রায় নিয়ে গেছেন।

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানে মালটিমিডিয়া পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান হচ্ছে। কম্পিউটার এক্সেস কর্ণার খোলা হয়েছে যার মাধ্যমে দেশের সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য পাঠ্যক্রম এবং পাঠ্যক্রমের বাইরে যে কোন জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। অনলাইন ভর্তির কারণে ভর্তি সংকট জাতীয় সকল অনিয়ম দূর হয়ে গেছে। দেশ বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনে এখন ইন্টার প্রযুক্তি ব্যাপক ভূমিকা পালন

করছে। মা ও শিশু স্বাস্থ্য প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে তা প্রযুক্তি দ্বারা পরিচালিত। বাংলাদেশের প্রতিটি কৃষকদের প্রান্তিক পর্যায়ে বীজ, সার কিটনাশক বিতরণ ও সঠিক ব্যবহার ও যাবতীয় তথ্য সংক্রান্ত ডাটা ব্যবহার ও কম্পিউটার প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ই-হেলথ কেয়ারের মাধ্যমে সমগ্র জনগোষ্ঠি স্বাস্থ্যসেবা পাচ্ছে। বর্তমানে প্রযুক্তির মাধ্যমে দুরপাল্লার যাতায়তের ব্যবস্থার টিকেট, দুরদূরান্তে টাকা লেনদেন, ব্যাংকিং সুবিধাসহ প্রযুক্তির ব্যাপক প্রসারসহ অপরাধ দমন, উন্নয়নমূলক কাজ, বহিঃবিশ্বে যোগাযোগসহ ব্যাপক সাফল্য অর্জন করছে।

অচিরেই বাংলাদেশ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বে গর্ব করার মতো পর্যায়ে উন্নিত হবে। জেলা তথ্য অধিদপ্তর চট্টগ্রাম জেলার উদ্যোগে, সাম্পান ছাত্র সমারোহ চট্টগ্রামের সহযোগীতায় চট্টগ্রাম দেওয়ানহাট মোড়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার, জোট সরকারের জুলুম-নির্যাতনের চিত্র এবং সরকারের সাফল্যের ভিডিও তথ্য চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি সরোয়ার জাহান নূর আদিব এর সভাপতিত্বে ও আশরাফুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা জাবেদ, পাঠানটুলী ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. ইব্রাহিম, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এস.এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, আওয়ামীলীগ নেতা আনোয়ার মাস্টার, মুক্তিযোদ্ধা হাজী মো. সামশুল হক, বিনোদ বিহারী মজুমদার, হারুন অর রশীদ, আশরাফুল গণি, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ারদী,

১৮নং ওয়ার্ড যুবলীগ আহ্বায়ক মো: সেলিম উদ্দিন, মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, রহিমদাদ খান বাদশা, সৈয়দ আবদুর রহমান শাহজাদা, রাশেদ চৌধুরী, দেলোয়ার হোসেন সুমন, মো: দুলাল, মনির আলম, আনিসুর রহমান রনি, আবদুল আহাদ কায়সার, মনজুরুল আলম রিমু, আনিসুর রহমান মামুন, শহিদুল ইসলাম শহীদ, ইয়াছিন ভূঁইয়া, সাম্পান ছাত্র সমারোহ চট্টগ্রামের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, মুহিত উল্লাহ আরভী, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রাকিব, তুহিন চাকমা, আশেক ইলাহী, আরিফ উদ্দিন,

মেজবাহ রহমান, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন রাব্বি, সাইফুল ইসলাম, মো: আলম, সম্পাদকমন্ডলীর সদস্য বন্ধন সেন, তাসফিকুল আরেফিন রাতুল, মো: জোবায়েদ হোসেন, সিফাত-ই-রাতুল, ইকবাল হোসেন, বিজয় কুমার পাল, সুমিত বড়–য়া, আশরাফ খন্দকার, জাহিদ মির্জা, শিশির কান্তি দে, হোসাইন রাকিব, তৌহিদুর আলম তুষার, কাজী মাহবুবুর রহমান, যুবনেতা নিজাম উদ্দিন, রবিউল হোসেন লিটন, রফিকুল ইসলাম রফিক, ইকবাল বাহার, মো: ইরফান প্রমুখ। অনুষ্ঠান থেকে বর্তমান সরকারের

মেগাপ্রকল্পসমূহ এবং চট্টগ্রামের বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। জেলা তথ্য অফিস কর্মকর্তা সরকারের দশটি উদ্যোগ সম্পর্কে অভিহিত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত জনগণের মাঝে বঙ্গবন্ধুর ভাষণ, জোট সরকারের দুঃশাসন এবং বর্তমান সরকারের উন্নয়ন চিত্র প্রদর্শন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.