রোটারি ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক অডিটরিয়মে রোটারি ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২, বাংলাদেশ এর-জোন কর্ণফুলীর ১৩টি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ১২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় ১৭ ডিসেম্বর রবিবার । রোটারি জোনাল কর্ডিনেটর মেহরাজ তাহসীন শফী’র সভাপতিত্বে এবং অনুষ্ঠানের চেয়ারম্যান, ডেপুটি গর্ভণর মীর নাজমুল আহসান রবিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২, বাংলাদেশ এর- ডিষ্ট্রিক্ট গর্ভণর অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও শহীদ জায়া বেগম মুশতারী শফী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান কায়সার (মরণোত্তর), মরহুম এস এম মুতুর্জা হোসেন (মরণোত্তর), মরহুম মীর রমজান আলী (মরণোত্তর), ইঞ্জিনিয়ার হরেন্দ্র কুমার নাথ, মেজর (অবঃ) মোহাম্মদ মোস্তফা, অধ্যাপক ড. এ এফ ইমাম আলী, কমোডর (অবঃ) এম এনামুল হক, মো: মনোহর আলী (সিরাজ), আলহাজ্ব মো: ইউনুস, মাহমুদুর রহমান এবং আলেয়া চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান ডাঃ মাঈনুল ইসলাম মাহমুদ, রোটারিয়ান আবু আজমল পাঠান, ফারজানা হক রুপসা, রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, মরহুম জননেতা আতাউর রহমানর খান কায়সার এর কন্যা মুনিজা আয়েশা খান, রোটারিয়ান আরশাদ চৌধুরী, রোটারিয়ান নোটন প্রসাদ ঘোষ, রোটারিয়ান মীর মোতাহের হাসান, রোটারিয়ান তানভীর শাহরিয়ার রিমন, রোটারিয়ান মঞ্জুর কাদের, রোটারিয়ান রাশেদ, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান সুধাংশু কুমার, রোটারিয়ান রেদুওয়ানুল করিম তুষার, রোটারিয়ান আবু হাসনাত চৌধুরী, রোটারিয়ান ব্যারিষ্টার ফয়সাল দস্তগীর প্রমুখ।
প্রধান অতিথি কবি অরুণ দাশগুপ্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক ও শ্রেণী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি রোটারি ডিষ্ট্রিক্ট গর্ভণর অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা ব্যক্তিগত অথবা সরকারিভাবে সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ও মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম মুতুর্জা হোসেন এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মেজর (অবঃ) মোহাম্মদ মোস্তফা।
রোটারি জোনাল কর্ডিনেটর মেহরাজ তাহসীন শফী এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য রোটারি ক্লাব অব এনসিয়ান চিটাগাং, রোটারি ক্লাব অব চিটাগাং এলাইন্স, রোটারি ক্লাব অব চিটাগাং এরিষ্ট্রোকেট, রোটারি ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল, রোটারি ক্লাব অব চিটাগাং কসমোপলিটন, রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ, রোটারি ক্লাব অব চিটাগাং হিল টাউন, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল, রোটারি ক্লাব অব চিটাগাং মিড সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং সুগন্ধা ও রোটারি ক্লাব অব মেট্টোপলিটন চিটাগাং কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
