বরমা ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস পালন

0

সিটিনিউজ ডেস্ক :  বরমা ডিগ্রি কলেজে ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা পালন হয়। মহান বিজয় দিবস উপলক্ষে পালিত কর্মসুচির মধ্যে ছিল শহিদ স্মরণে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রগর্শনী ইত্যাদি।

অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মো. খালেদুর রহমান, অধ্যাপক শিবু প্রসাদ সুর, অধ্যাপক আনিসুল মালেক। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন এনামুল হক, শাওন বড়ুয়া প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, রূপকল্প বাস্তবায়ন হলে দেশ সুখী স্বনির্ভর ও ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল প্রকৃত অর্থে দেশকে সোনার বাংলা ও সুখী সমৃদ্ধশালী করার। তাঁরই কন্যা সে স্বপ্ন পূরণ করতে আজ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.