শুক্লাম্বর দীঘির মেলা কমিটি গঠন

0

সিটিনিউজ ডেস্ক :   দেশের প্রাচীনতম, সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ও চন্দনাইশের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শুক্লাম্বর দীঘি পীঠ মন্দিরের বাৎসরিক উত্তরায়ন সংক্রান্তি মেলা (শুক্লাম্বর দীঘির মেলা) ১৪ জানুয়ারী ২০১৮ রবিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গতকাল শ্রী শ্রী শুক্লাম্বর দীঘি পীঠ মন্দির উন্নয়ন কমিটি অফিসে হারাধন দেবের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৫নং বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলামকে সভাপতি, মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্যকে সহ-সভাপতি, পরিমল মহাজনকে সাধারণ সম্পাদক ও আশীষ দেবকে অর্থ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট মেলা উদযাপন কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন ছিলেন সাবেক সভাপতি মাস্টার বিজন ভট্টাচার্য্য, হারাধন দেব, সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী, ড. বিপ্লব গাঙ্গুলী, নৃপেন্দু দত্ত, সুবল তালুকদার, দীপক দেব, সাধন দেব, মিলন দাশ, শ্যামল মিত্র, অমর ভট্টাচার্য্য, ডা. কাজল বৈদ্য, পরিমল দেব, মদুসুধন দত্ত, রাজীব দাশ, এডভোকেট রতন কুমার সেন, মিলন দেব, প্রদীপ দেব, সমীর পাইক, ভবশংকর ধর, তপন দেব, তরুন দেব, অশোক দত্ত, রামপ্রসাদ ভট্টাচার্য্য, পুরণজিত ভট্টাচার্য্য, ঋষু মহাজন, টিংকু ধর, নারায়ন ধর, বিপ্লব চৌধুরী, অসীম ভট্টাচার্য্য প্রমুখ।

সভায় বক্তারা প্রতিবছরের মত দীঘির উন্নয়ন, শান্তি শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনের সহযোগিতা গ্রহণের জন্য একমত পোষণ করেন। আগামী ১৪ জানুয়ারি ২০১৮ ইং রবিবার আসন্ন উত্তরায়ন সংক্রান্তি মেলা সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করার জন্য স্থানীয় জনসাধরণ, সামাজিক সংগঠন ও প্রশাসনের সার্বিক সহযোগিতা করার জন্য বিনীতভাবে আহবান করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.