নগরীতে দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেফতার ৩ আসামী

0

নিজস্ব প্রতিনিধি :   চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীর পুরাতন গির্জা রোড পূবালী ব্যাংক এবং হোটেল আল-ফালাহ আবাসিক এর সামনে অভিযান পরিচালনা করে ২টি দেশীয় তৈরি পাইপ গ্যান ৬ রাউন্ড কার্তুজ ১টি ছোরা উদ্ধারসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার ২৯ ডিসেম্বর রাত ০৮.৩৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে এস আই মোঃ ফিরোজ আলম সঙ্গীয় এস আই শাহ জালাল চৌধুরী এস আই মোঃ কামাল হোসেন, এ এস আই মোঃ মিলাদুল ইসলাম, এবং সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড়স্থ পুরাতন গির্জা রোড পূবালী ব্যাংক এবং হোটেল আল-ফালাহ আবাসিক এর সামনে অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.