লালখান বাজার ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজন প্রতিষ্ঠা বার্ষিকীতে
সিটি নিউজ ডেস্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছেন বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ১৪ নং লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগ। দেয়ালিকা, জননেতা শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রচারণা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।
প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ.এফ. কবির আহম্মেদ মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন খুলশী থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মমিনুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহম্মেদ এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সনেট চক্রবর্ত্তী।
এতে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা ওয়াসিম উদ্দিন, যুবলীগ নেতা জাকির হোসেন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা উজ্জল চৌধুরী, শাহেদ আহমেদ সাজু, মোঃ জুয়েল, আবু ওমর মোঃ সরফরাজ, আশেক এলাহী প্রিজম, রাব্বী, মাঈনুল হাসান সাকিব, দ্বীন ইসলাম, ফয়সাল আহমেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, মহানগর ছাত্রলীগের সদস্য মোরশেদ আলম বাবলু এবং সঞ্চালনা করেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান।
