চন্দনাইশ যুবলীগের গণতন্ত্র রক্ষা দিবস পালন

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ :: ৫ জানুয়ারী বিকালে চন্দনাইশ উপজেলা আ’লীগের উদ্যোগে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি পদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা চন্দনাইশ সদরস্থ শাহ্ আমিন পার্ক চত্ত্বরে উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে আলোচনায় অংশ নেন , পৌর আ’লীগের আহবায়ক এম. কায়সার উদ্দিন চৌধুরী, আ’লীগ নেতা যথাক্রমে উৎপল রক্ষিত, সমীরণ দাশ তপন,জাবেদ মো. গাউস মিল্টন,ফরিদুল ইসলাম চৌধুরী,বেলাল হোসেন মিঠু, ফরিদুল আলম চেীধুরী,মো. শাহজাহান, মো. সিরাজুল ইসলাম,মতিউর রহমান মেম্বার,আজিজুল হক মেম্বার, যুবলীগ নেতা মোরশেদুল আলম, ইয়াছিন আরাফাত চৌধুরী,জহির উদ্দীন হিরু,মো.সেলিম,মো হোসেন,রেজাউল করিম,মো. শওকত মো.ইউনুচ,মো.তুষার,আজিজুল হাকিম খোকা,নুরুল আজিম প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

দেশের গণতন্ত্র রক্ষার জন্য দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সমন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। আজ দেশ মধ্যম আয়ের দেশের পরিণত হচ্ছে। আগামী ২০৪১ সালে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এর প্রবক্তা ও পরিকল্পনাকারী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে বক্তগণ অভিমত বক্ত্য করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.