ন্যাম ভবনে এমপি লুৎফু্ল্লার ছেলের আত্মহত্যা

0

সিটি নিউজ ডেস্কঃ ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আত্মহত্যা করেছে। সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজ স্বাক্ষরের (২৫) ঝুলন্ত লাশ রাজধানীর মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে অনীকের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে বলে  জানিয়েছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মফিজুল হক জাহাঙ্গীর।

পিএস আরো জানান, ওই ফ্ল্যাটে সংসদ সদস্য তাঁর দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন। স্ত্রী সাধারণত সাতক্ষীরাতেই থাকেন। অনীক রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।

ওয়ার্কার্স পার্টির নেতা ও সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরার নিজ নির্বাচনী এলাকা থেকে আজ ভোরেই ঢাকায় ফেরেন সংসদ অধিবেশনে যোগ দিতে। ফ্ল্যাটে এসে তিনি ছেলেকে ডাকলেও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। তখন ঘরের মধ্যে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান বলে জানান পিএস মফিজুল হক জাহাঙ্গীর।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.