বোয়ালখালীতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বোয়ালখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে তিনদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহী অনুপম।

এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।

প্রাণি সম্পদ সহকারী এসএম ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান, কাউন্সিলর শামীম আরা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুলতান মাহমুদ আকন্দ, ভেটেনারী সার্জন সুমি চৌধুরী, ব্যবসায়ী সরোয়ার আলম। এছাড়া এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ও বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ২৪ জানুয়ারি উপজেলার দরপপাড়া সালমা খাতুন নুরানী মাদ্রাসা, ২৫ জানুয়ারি মুন্সি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরণদ্বীপ বারইপাড়া আহসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প এবং চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.