মিরসরাইয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0

মিরসরাই প্রতিনিধি, সিটি নিউজ :: মিরসরাইয়ে জোরারগঞ্জ ইউনিয়নে বিএনপি ও জামায়াত কর্তৃক ছাত্রলীগ কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার (২১ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন ইমন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য নুরুল আবছার, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোশররফ হোসেন, সাধারন সম্পাদক মো. কাজল, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুল হক ও সাবেক মেম্বার জিএম শহিদ উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা জালাল আহম্মেদ জালু, সিরাজ বাঙ্গালী, ৯ নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগের মানবসম্পদ ও দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাসুক উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আমীর হোসেন, সততা স্পোটিং ক্লাবের আহ্বায়ক আব্দুল করিম, যুগ্ম আহ্বায়ক মো. খোকন, তারিক আজিজ, ইকবাল ও ইসমাইলসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ৭ টায় উপজেলার নাহার এগ্রোর মূল ফটকে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালায় বিএনপি-জামায়াতের ২০-৩০ জন কর্মী। এতে অন্তত আহত হয় ৫ জন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.