সীতাকুণ্ডে ডোবা থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

0

কামরুল ইসলাম দুলু,সিটি নিউজ :: সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকায় একটি ডোবা থেকে জিয়াউদ্দিন বাবলু (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।

আজ শুক্রবার ২৬ জানুয়ারী বিকাল ৪ টার সময় পুলিশ বাড়ির থেকে অর্ধ কিলোমিটার দুরে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাবলু ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। অনেক খুঁজাখুঁজির পর না পেয়ে সকালে পরিবার থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। রাত ৯ টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

আজ বিকাল ৪ টার সময় বাড়ি থেকে প্রায় ৫ শত মিটার দুরে পশ্চিম বিলের একটি ডোবায় ভাসমান অবস্থায় স্থানীয় জনসাধারণ দেখে পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার্স ইনচার্জ ইফতেখার হাসান এর নের্তৃতে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের গলায়, পেটে চুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত)  মোজাম্মেল বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা, আমরা লাশটি উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হবে। মামলা নেয়া হবে। এরপর অপরাধীকে সনাক্ত করা হবে।

বাবলু মোস্তফা হাকিম কলেজের ইন্টার পরিক্ষার্থী।পাশাপাশি কুমিরা কে ওয়াই সিআর ফ্যাক্টরীতে কর্মরত ছিল। বাবলু কুমিরা ঘাটঘর এলাকার আলাউদ্দিনের পুত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.