দেশে মোট ভোটার  প্রায়  সাড়ে ১০ কোটি

0

সিটি নিউজ ডেস্কঃ  দেশে হালনাগাদকৃত নতুন ভোটার মিলিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩১৩জন।

আজ বুধবার (৩১ জানুয়ারি) প্রকাশ কবা হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা। এবার চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ নতুন ভোটার।

নির্বাচন কমিশন সূত্র জানায়,এবার খসড়া ভোটার তালিকায় ছিল ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ ভোটার। চূড়ান্ত তালিকায় এর সঙ্গে যুক্ত হয়েছে ২৫ হাজার ৬৩০ জন।

ফলে নতুন চূড়ান্ত ভোটার ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ জন। সব মিলিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩১৩ জন। তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেয়া হয়েছে।

সূত্র জানায়, আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। দেশের সব জেলা, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণস্থানে চূড়ান্ত ভোটার তালিকা পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.