চন্দনাইশ প্রতিনিধি :: চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া কলেজ সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে থেকে ১টি লবণবাহী ট্রাক আটক করে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছেন জেলা গেয়োন্দা শাখা।
৫ ফেব্রুয়ারি ভোরে জেলা গোয়োন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে গাছবাড়িয়া কলেজ সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের কার্যলয় সামনে চট্টগ্রাম অভিমুখী লবণবর্তী ট্রাক (চট্টমেট্টো-ট-১১-৪৯৮৩) গাড়ীটি আটক করে গোয়োন্দা সংস্থার পুলিশ।
গাড়ীটিতে তল্লাশি চালিয়ে গেয়োন্দা পুলিশ ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। গাড়ীটি আটক করলেও চালক,হেলফার পলাতক রয়েছে। এ ব্যাপারে জেলা গোয়োন্দা শাখার এস.আই সেলিম উদ্দীন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
