জনগণের জানমালের নিরাপত্তায় সদা প্রস্তুত যুবলীগ

0

সিটি নিউজ বিডিঃঃ  যুবলীগের নেতাকর্মীরা ৮ ফেব্রুয়ারি নগররীর গুরুত্বপূর্ণ মোড় সমূহে সাধারণ মানুষকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করবে। জনগণের জানমালের নিরাপত্তায় যুবলীগের নেতাকর্মীরা সদা প্রস্তুত আছে। বেগম জিয়ার মামলার রায় নিয়ে যদি দেশে বিশৃঙ্খলা করতে চায় বিএনপি-জামাত, তাহলে তাদের সমুচিত জবাব দেবে যুবলীগ।

খালেদা জিয়া এতিমদের অর্থ লুণ্ঠন করে রাজনীতিকে কুলষিত করেছে। এতিমের সম্পদ চুরির অপরাধে তার বিচার করতেই হবে। বিচারের রায় আদালতের এখতিয়ার রায়কে ঘিরে বিএনপি-জামাত দেশে আগুন জ্বলবে বলে যে হুঁশিয়ারি দিয়েছেন তা অত্যন্ত নিন্দনীয়।

খালেদা জিয়ার হাতে যেখানে এতিমদের সম্পদ নিরাপদ নয়, সেখানে দেশ,দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব তার হাতে নিরাপদ থাকতে পারে না। তাই আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি-জামাত দেশে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে।

যুবলীগের নেতাকর্মীরা পড়ায়-মহল্লায় বিএনপি-জামাতের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কার্যক্রম করে দেশের অর্থনীতির অগ্রযাত্রাকে থামানো যাবে না।

বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্য ও জঙ্গিবাদী রাজনীতির প্রতিবাদে আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন। সমাবেশ শেষে দারুল ফজল মার্কেট ও নিউ মার্কেট, কোতোয়ালী, জেলা পরিষদ ভবন হয়ে লাঠি মিছিল শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

দারুল ফজল মার্কেট চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো: মহিউদ্দিন বাচ্চু। নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন।

আরো বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, একরাম হোসেন, মাহাবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহমদ, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম মকবুল, নুরুল আনোয়ার, শহিদুল ইসলাম শামীম, আবদুর রাজ্জাক দুলাল,

আসহাব রসুল জাহেদ, আবদুল আজিম, আবদুল আউয়াল, সোহেল রানা, মঈনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাঁতি, রতন মল্লিক, শেখ নাছির আহমেদ, ওয়াসিম উদ্দিন, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, দেলোয়ার হোসেন দেলু, আলমগীর আলম, আজিজ উদ্দিন, ইকবাল ইকরাম শামীম,

সরওয়ার খান, কফিল উদ্দিন, কাজল প্রিয় বড়ুয়া, আফতাব উদ্দিন রুবেল, ইসতিয়াক আহমদ চৌধুরী, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ারদী সরওয়ার, সভাপতি/সাধারণ সম্পাদকদের মধ্যে শেখ আহমদ জাহেদ, প্রণব দাশ, হাবিব শরিফ, মঈনুল ইসলাম, আবদুল মান্নান, আবুল বশর, জামাল উদ্দিন রাজু, সালাউদ্দিন, আবদুল ওয়াজেদ রাজীব, সাজু বিশ্বাস প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.