জান-মালের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ রাজপথে থাকবেঃ মোছলেম উদ্দিন

0

সিটি নিউজ বিডিঃঃ  বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ৮ তারিখের একটি মামলার রায়কে কেন্দ্র করে দক্ষিণ জেলার প্রতিটি অঞ্চলে বিরোধী দলের অহেতুক অরাজকতা ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের জান-মালের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ রাজপথে থাকবে।

নিজেরা সংযমতা বজায় রেখে কোনপ্রকার উস্কানিমূলক কর্মকান্ডে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের পথ ধরেই সকল দলের নেতারা অবশ্যই শুভবুদ্ধির পরিচয় দেবেন।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারী) বোয়ালখালী উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে নানা তালবাহানা করে বিএনপি তাদের নেত্রীর পক্ষে এই মামলার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পারেনি। এই মামলা কখনোই রাজনৈতিক প্রতিহিংসামূলক ও বর্তমান সরকার কতৃক দেওয়া হয় নাই।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর,

বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাইদুর রহমান খোকা, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা রতন চৌধুরী, আবুল মোকারম, শাহাদাত হোসেন, সুব্রত বিশ্বাস সিকিম,

প্যানেল মেয়র শাহাজাদা মিজানুর রহমান, ইসমাইল হোসেন খোকন, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সেলিম,

সাধারণ সম্পাদক সাইদুল আলম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ, সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল, নুরুল আবছার মেম্বার, শফিউল আলম তালুকদার, মোস্তফা কামাল, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, জাহানারা বেগম মেম্বার প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.