জনসচেতনতার প্রচার কার্যক্রম উদ্বোধন করলেন সিটি মেয়র

0

সিটি নিউজ বিডিঃঃ স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯ মোতাবেক বৈধ ও আইনগত কার্যক্রম সমূহ জনগণ কর্তৃক মেনে চলার জন্য সিটি গভর্নেন্স প্রকল্পের সহযোগিতায় চসিকের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার কার্যক্রম র‌্যালি ফেষ্টুন উড়িয়ে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

৭ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. বুধবার, সকালে নগর ভবন থেকে শুরু হওয়া র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাব চত্বর ঘুরে পুনরায় নগর ভবনে শেষ হয়। র‌্যালিতে ট্রাফিক আইন মেনে চলা, সময়মত পৌরকর এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করা, বাল্য বিয়ে বন্ধ করা,

জঙ্গী দমনে সহায়তা প্রদান, সময়মত ওয়াসার বিল পরিশোধ, ব্যবসা পরিচালনার পূর্বে ট্রেড লাইসেন্স গ্রহন, বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ, নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলা, খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ না করা, রাস্তার উপরে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে

জনগণের চলাচলে বাধা প্রদান না করা, নির্মাণ সামগ্রী রাস্তার উপর রেখে জনসাধারণের চলাচলে বিগ্ন সৃষ্টি না করা, শিশুদের নিয়মিত টীকা দেয়া, বৃক্ষ রোপন করা, শিশুদের সময়মত স্কুলে পাঠানো,

খোলা জায়গায় ধুমপান না করা,বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হউন, ফুটপাতে দোকান বসাবেন না ইত্যাদি শ্লোগান সম্বলিত ব্যানার, জনসচেতনতামূলক ফেষ্টুন, প্লে-কার্ড প্রদর্শিত হয়।

এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এইচ এম সোহেল, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস,

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্থপতি এ কে এম রেজাউল করিম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম,

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার নাগরিক, ছাত্র-ছাত্রী ও যুবসম্প্রদায় এবং সিজিপি এর মো. চুন্নু হোসেন, নাঈম মোহাম্মদ, রবি মং মারমা, মো. ওবায়দুর রহমান সহ সংশ্লিষ্টরা অংশ নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.