সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। আজ সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, তার বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করার তৎপরতার অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন নাশকতার ঘটনায় রমনা থানার একটি মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন।
