রূপার নৌকা নয় ফুলের নৌকাই নিলেন কাদের

0

সিটি নিউজ ডেস্কঃঃ রূপার নৌকা নয় ফুলের নৌকাই নিলেন মন্ত্রী ওবায়দুল কাদের । স্থানীয় এমপির শত তোষামোদিতেও টলানো গেলনা সেতু মন্ত্রী ওবাদুল কাদেরকে।শত চেষ্টা করেও শখ করে বানানো রূপার নৌকা মন্ত্রীকে উপহার দেওয়া হল না ধামরাইয়ের এমপি আব্দুল মালেকের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গিয়েছিলেন ঢাকার ধামরাই উপজেলায়।

১৭ কোটি টাকা ব্যয়ে ধামরাইয়ের চৌহাটে টাঙ্গাইলের মির্জাপুরের সঙ্গে সংযোগ রক্ষাকারী বংশী নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।  উদ্বোধন শেষে মঞ্চে বসেছেন কাদের, এমন সময় স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল মালেকের নির্দেশনায় মাইকে ঘোষণা এলো,

‘এখন রূপার তৈরি নৌকা মন্ত্রীকে তুলে দেবেন…’। ঘোষণা শেষ না হতেই থামিয়ে দিলেন ওবায়দুল কাদের। অনেকটা বিরক্তি নিয়েই কাদের বললেন, থামেন। এটা আমি নেবো না। জানেন না, আমি এগুলো নিই না। তারপরও কেন দিতে চান?

এমপি মালেক থামলেন না। পীড়াপীড়ি শুরু করলেন। রূপার নৌকাটা নেবার জন্য অনুনয় বিননয় শুরু করলেন এমপি। কিন্তু কিছুতেই রাজি করানো গেলো না ওবায়দুল কাদেরকে। শেষ পর্যন্ত ক্লান্ত ভঙ্গিতে রূপার নৌকা বাদ দিয়ে এমপি মালেক কিছুক্ষণ পরে ‘ফুলের তৈরি নৌকা’ নিয়ে মন্ত্রীকে উপহার দিলে তা সাদরে গ্রহণ করেন ওবায়দুল কাদের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.