বোয়ালখালীতে লোককবি রমেশ শীল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বোয়ালখালীতে ২১শে পদক প্রাপ্ত লোককবি রমেশ শীল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার পূর্ব গোমদ-ী আল-মদিনা জামে মসজিদ সংলগ্ন মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল।
পূর্ব গোমদ-ী বঙ্গবন্ধু শিশু-কিশোর সংঘের ব্যবস্থাপনায় এ টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
কবি পুত্র পুলিন বিহারী শীলের সভাপতিত্বে ও পৌরসভা যুবলীগের সভাপতি মোকতেয়ার আহমেদ মিন্টুর স ালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগে সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক লিটন কুমার শীল।
এ টূর্ণামেন্টে ৬টি গ্রুপে ১৮টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় মোজাহিদ চৌধুরীপাড়া বঙ্গবন্ধু পরিষদ বনাম খরণদ্বীপ শিশু কিশোর সংস্থা লড়াই করে।
বক্তারা বলেছেন, ক্রীড়াই পারে সামাজিক অবক্ষয় রোধ করতে। মাদকসহ নানা অপরাধ প্রবণতা কমাতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। বিজ্ঞপ্তি
