কামরুল ইসলাম দুলু, সিটি নিউজঃঃ সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও কক্সবাজারে জমকালো ফ্যামিলী নাইট অনুষ্ঠিত হয়েছে। ১৭-১৮ ফেব্রুয়ারী দুইদিনব্যাপী কক্সবাজারের মোটেল লাবনী হলরুমে জমকালো এ ফ্যামেলী নাইট অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের ফ্যামেলী এবং অতিথি মিলিয়ে বিশাল বহর নিয়ে ১৭ ফেব্রুয়ারী সীতাকুণ্ড থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্যেশে রওয়ানা হয়। সারাদিন সমুদ্র বীচে বেড়ানোর পর প্রেসক্লাব সভাপতি সেকান্দর হোসাইন ও সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সংঞ্চালনায় সন্ধ্যা ৭ টা থেকে বিশাল হল রুমে শুরু হয় জমকালো ফ্যামেলী নাইট।
চোখ জুড়ানো আলোকসজ্জায় সজ্জিত বিশাল মঞ্চে অনুষ্ঠিত উক্ত ফ্যামেলী নাইটে আকর্ষণীয় পর্ব ছিল র্যাফেল ড্র। এছাড়া গুনিজন সংবর্ধনা এবং সীতাকুণ্ডের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান পরিবেশিত হয়। এছাড়া রাঙ্গামাটির উপজাতী শিল্পীদের বিভিন্ন আইটেম নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উক্ত ফ্যামেলী নাইটে প্রেসক্লাবের পক্ষ থেকে সীতাকুণ্ড প্রেসক্লাবের তিন সাবেক সভাপতিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত উক্ত তিনজন হলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক, সাবেক সভাপতি স.ম ফোরকান আবু ও মোঃ হেদায়েত উল্লাহ। এছাড়াও রাজনীতি, ব্যবসায়ী, সমাজ সেবকসহ সমাজের বিভিন্ন বিষয়ে অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীর বাস্কেট শপিং মলের পক্ষ থেকে সকল সাংবাদিকদেরকে আড়াই হাজার টাকার গিফট হ্যাম্পার দেন বাস্কেট এর ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন। সাংবাদিক ফোরকান আবু এবং নজরুল ইসলামের যৌথ সংঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের মুল আকর্ষণ র্যাফেল ড্রতে ১ থেকে ১৪ জন পুরস্কার জিতে নেন।
তার মধ্যে ১ ম পুরস্কার একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতে নেন সাংবাদিক আবুল খায়ের, ২য় পুরস্কার ওয়াশিং মেশিন জিতে নেন রেডিও সাগর গিরি কর্মকর্তা সঞ্জয় চৌধুরী এবং ৩য় পুরস্কার ব্লান্ডার মেশিং জিতে নেন প্রেসক্লাবের সহ-সভাপতি জহুরুল ইসলাম। সীতাকুণ্ড প্রেসক্লাবের বনভোজনের ফ্যামেলী নাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশের ডিআইজি মোঃ মুসলিম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুইয়া,
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, এস এল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ লোকমান, আরেফিন শিপ ব্রেকিং এর ব্যবস্থপনা পরিচালক মোঃ কামাল উদ্দিন, বাস্কেট শপিং মলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিক, মোঃ আলী আহম্মদ কন্ট্রাকটর,
সীতাকুণ্ড পৌর ব্যবসাসী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেনসহ আরো বিভিন্ন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিল্পিদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুইয়া এবং উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন এর পরিবেশনা মনোমুগ্ধকর গান শুনে বিশাল হলভর্তি দর্শক বাড়তি আনন্দে মুগ্ধ হন।
এ বিভাগের আরও খবর
