পনরই আগস্টের পর এদেশকে পাকিস্তানি প্রদেশ বানানো চেষ্টা করা হয়ঃ শেখ হাসিনা
সিটি নিউজ ডেস্কঃঃ প্রধানমন্ত্রী শেখ হসিনা বলেছেন, যুদ্ধপারধীদের বিচার বন্ধ করে তাদের রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়। জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করা হয়। তিনি আরও বলেন, ৭৫’ এবং ১৫’ আগস্টের পর পাকিস্তানি প্রদেশ বানানো চেষ্টা করা হয়।
তিনি বলেন, যে ভাষার জন্য রক্ত দেওয়া হয়েছিল, সে ভাষা আমরা শিখবো না কেন? চর্চা করব না কেনো?। এটা একান্তভাবে আমরা মনে করি, এ ভাষার চর্চা অপরিহার্য। মাতৃভাষা বলাটা ইংরেজিভাবে শুরু হয়ে গেছে কেন, তা আমি জানি না।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আসার পরই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন জাতির পিতা। তিনি বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ আবারও উন্নয়নে কাজ শুরু করে। এখন মুক্তিযুদ্ধের কথা মানুষ বলতে পারে।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি ) বিকালে কৃষিবিদ ইস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি অর্জনের পেছনে এদেশের মানুষের ত্যাগ রয়েছে। ক্ষমতাকে একেবারে তৃণমূলে পৌঁছে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের পর জাতির পিতার অনুরোধে মিত্রশক্তিকে ফেরৎ নিয়ে যায় ইন্দিরা গান্ধী। স্বাধীনতার সুফল বাংলাশের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ শুরু করেছিলেন জাতির পিতা।
তিনি বলেন, যাদের হৃদয় থাকে পাকিস্তানে, তারা বাংলাদেশে থেকে সব রকমের আরাম আয়েশ ফল ভোগ করবে আর অন্তরাত্মাটা পড়ে থাকবে ওখানে (পাকিস্তানে)। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
শেখ হাসিনা বলেন, পেয়ারে পাকিস্তান ওয়ালাদের থেকে বাংলাদেশকে রক্ষা করে চলতে হবে! যুদ্ধাপরাধীদের যারা মন্ত্রী বানিয়েছিল, লাখো শহীদের রক্তে অর্জিত পতাকা এদের হাতে তুলে দিয়েছিল, তাদের ব্যাপারে জাতিকে সচেতন থাকতে হবে। তাদের ক্ষমা করবেন না। জাতি যেন কোনোদিন তাদের ক্ষমা না করে।
