ছাত্র সমাজকে অবক্ষয় থেকে বাঁচাতে বহুমাত্রিক পদক্ষেপ নিতে হবেঃ ছাত্রসেনা

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা কাউন্সিল জেলা সভাপতি ছাত্রনেতা হোসাইন মুহাম্মদ এরশাদের সভাপতিত্বে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সচিব ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, দপ্তর সম্পাদক মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন।

সংবর্ধিত অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় নবনির্বাচিত সভাপতি ছাত্রনেতা এইচ এম শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জাবের হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাউসার আহমদ রুবেল।

মুহাম্মদ মফিজুর রহমান ও মুহাম্মদ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন, ছাত্র সমাজ আজ দিশেহারা, গভীর অন্ধকার, নানামুখী অবক্ষয় ও মাদকের হাতছানিতে যুব তরুণ সমাজ আজ কলুষিত পথে ধাবিত হয়ে নিজেদের মূল্যবান সম্ভাবনাময়ী জীবনকে তারা নিঃশেষ করে দিচ্ছে।

মাদক পণ্যের ছড়াছড়ি যুব সমাজের চরিত্র নষ্ট করে ফেলছে। সর্বপ্লাবিত অবক্ষয়ের হাতছানি থেকে ছাত্র সমাজকে বাঁচাতে কঠোর আইনগত ব্যবস্থাসহ বহুমাত্রিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ছাত্রসেনা শিক্ষাবান্ধব কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে দেশের আপমর সাধারণ শিক্ষার্থীদের মনে স্থান করে নেওয়ার মাধ্যমে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

সাম্প্রতিককালে শিক্ষা খাতে বৈষম্য দুরীকরণ, শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট প্রণয়ন, শিশু নির্যাতনের বিচার, প্রশ্ন পত্র ফাঁস রোধসহ আল্লামা ফারুকী হত্যাকারীর বিচারের দাবীতে উত্তর জেলা ছাত্রসেনার বছর ব্যাপি কর্মসূচির ভূয়সী প্রসংশা করেন। বক্তারা মুক্তমনা নামক সন্ত্রাস মনা লেখকদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।

কাউন্সিলে অতিথি ও আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ আমান, উত্তর জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ আবু মুছা, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আলমগীর,

কে.এম. আজাদ রানা, মুহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন ছিদ্দিকী, মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান, মনির আহমদ, মুহাম্মদ আরেফিন হাসান, মুহাম্মদ শাহেদুল আলম, আহমদ নুর ছিদ্দিকী, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।

কাউন্সিলে কেন্দ্রীয় পরিষদ কর্তৃক নিযুক্ত নির্বাচন কমিশনার জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে মুহাম্মদ সরওয়ার উদ্দীন চৌধুরী কে সভাপতি, মুহাম্মদ মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ আলী আকবরকে অর্থ সম্পাদক নির্বাচিত করে আগামী (২০১৮ – ২০১৯) সেশনের জন্য ৫৪ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পরিষদ গঠন করে দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.