বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের একুশে স্মারক সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের উদ্যোগে অমর একুশ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশে স্মারক সম্মাননা প্রদান’ করা হয়েছে। এ উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. সকালে নগরীর পলটন রোডস্থ সাবেক মন্ত্রী জননেতা জহুর আহম্মদ চৌধুরীর বাসভবন চত্বরে এক সুধীসমাবেশ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধী ভিক্ষু। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে ‘একুশে স্মারক সম্মাননা প্রদান’ করা হয়।
অনুষ্ঠানে আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, আওয়ামীলীগ নেতা এস এম ফারুক, সংগঠনের নেতা ডা. জামাল উদ্দিন, আসিফ ইকবাল, রাশেদ মাহমুদ পিয়াস, উচ্ছ্বাসের সভাপতি মো. আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রান্তিক পূর্ণার্ঘ্য বড়ুয়া, অভিষেক দাশ, আশিষ নাথ, মেহেরাজুল আলম রাহান, জর্জ জাগ্রত বড়ুয়া, আশিকুর রহমান, তাইফুল আলম তামিম, অখির্তা বড়ুয়াসহ অন্যরা।
‘একুশে স্মারক সম্মাননা’ গ্রহন করে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, একুশ মানে মাথানত না করা, আজ মাতৃভাষা আন্দোলনের ৬০ বছর পূর্ণ হলো। বাঙালি জাতির জন্য এই দিবসটি চরম শোক ও বেদনার।
এ দিনটি মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ ও মহিমায় উদ্ভাসিত। জাতি সংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনোস্কো ১৯৯৯ সনে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর এ দিনটি আন্তর্জাতিক পর্যায়ে পালিত হচ্ছে।
জনাব মাহতাব বলেন, জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্ঝল, অহংকারে মহিমাঞ্চিত চিরভাস্কর ১৯৫২ সনের এ দিন। তিনি বলেন, সেই দিন বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, রফিক, জব্বার, বরকত, সফিউরা। ঔপনিবেশিক প্রভূত্ব ও শাসন-শোষনের বিরুদ্ধে
বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ এদিনটি। সেই দিনের শহীদরা সংগ্রাম, সাধনা এবং চরম আত্মত্যাগের মাধ্যমে নির্মাণ করে গেছেন এক আলোকিত পথ, সে পথ ধরে আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা।
