চুয়েট নির্বাচনে সামসুল আরেফিন সভাপতি, জিএম সাদিকুল সম্পাদক নির্বাচিত
চুয়েট প্রতিনিধি, সিটি নিউজঃঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর শিক্ষক সমিতির ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন সভাপতি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি.এম সাদিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল ২৮ ফেব্রুয়ারি (বুধবার), বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিকেলে প্রধান নির্বাচন কমিশন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে কমিটির অন্যান্য ছয়টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন- সহ-সভাপতি যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক পদে যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরাফাত রহমান, কোষাধ্যক্ষ পদে মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব হুমায়ুন কবির,
প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নুরুজ্জামান, দুটি নির্বাহী সদস্য পদে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক ও পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আফতাবুর রহমান।
এবারের নির্বাচনে মোট ২৫০ জন ভোটারের মধ্যে ১৮৩ জন ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন পেয়েছেন ৯৪ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ পেয়েছেন ৮৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. জি.এম সাদিকুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব পেয়েছেন ৫৯ ভোট।
