বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃঃ এডভোকেট শাহাদাৎ আলম বাঁশখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।গত রোববার (৪ মার্চ) আইন মন্ত্রণালয় এক আদেশে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
বাঁশখালী বারের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আ ন ম শাহাদত আলম বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল আমিন ও রিজিয়া বেগমের দ্বিতীয় ছেলে। বর্তমানে উপজেলার ৫ নম্বর কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এছাড়া কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়, কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়, পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ আলিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের বর্তমান সদস্য তিনি।
এক সময়ের ছাত্রনেতা শাহাদাৎ আলম বাঁশখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম এ ও এল এল বি ডিগ্রী নিয়ে আইনপেশায় যোগদেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশখালী উপজেলার ৫ নং কালীপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।
