আবর্তন গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুতে শোকবার্তা
সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর আবর্তন গোষ্ঠী ‘র প্রতিষ্ঠাতা সভাপতি ও ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলার টুলুর পিতা ইন্জিনিয়ার মোঃ ইসমাইল(৭৮) ৬ মার্চ মঙ্গলবার সকাল ৭:৩৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে যান।
তারঁ মৃত্যুতে আবর্তন গোষ্ঠীর সভাপতি জহির আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ রাসেল সহ ক্লাবের সহ-সভাপতি যথাক্রমে তমিজুর রহমান,আবু আহমদ, এরশাদ আলী খানঁ ভূট্টো,উপদেষ্টা মোঃ জাফর, মোঃ হাসান রাজুসহ সকল সদস্যরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
