আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারা উপজেলার মহাল খান বাজারস্থ একটি বেসরকারী হাসপাতালে দেড়‘শ হৃদরোগীকে বিনা খরচে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ভারতের প্রখ্যাত হৃদরোগ হসপিটাল (ফরটিস্ এসকটস) চট্টগ্রাম শাখার অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের এ সেবা প্রদান করেন।
রোববার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত রোগী দেখার এ আয়োজন করে ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটাল। রোগী দেখার পর হৃদরোগ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন ডা. মো.তারিক বিন রশিদ,ডা. মো.সালাহ উদ্দিন,ডা.দীপংকর ও ডা. মো. ইমরান।
এ সময় ফরটিস্ এসকটসের মার্কেটিং অফিসার মো. নুরুল আবছার,ছায়াপথ ক্লিনিকের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,পরিচালক নুরুল আবসার,জহির আহমদ উপস্থিত ছিলেন। আধুনিক পদ্ধতিতে সহজ উপায়ে স্বল্প খরচে কিভাবে নিরাপদে হৃদরোগীদের চিকিৎসা দেওয়া যায় সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
