বাঁশখালী শিশু নিকেতনের পুরস্কার বিতরণ সম্পন্ন

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলা প্রশাসন পরিচালিত আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী শিশু নিকেতনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মোল্লা। সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কে.এম মোস্তাক আহমদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, পূবালী ব্যাংকের ম্যানেজার হাফেজ আহমেদ, বাঁশখালী থানার এসআই নাজমুল হাছান, বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইউসুফ, শিক্ষিকা খাদিজা বেগম, রুপনা দাশ, শান্তা বড়ুয়া, নিশাত তাবাচ্ছুম প্রমুখ। অনুষ্ঠানে জাতির জনকের ৯৯তম জন্ম বার্ষিকী নিয়ে বিষদ আলোচনা এবং বিদ্যালয়ের অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.