চট্টগ্রামে বিএফইউজে’র সভা ও সিইউজে’র সংবর্ধনা বৃহস্পতিবার
গোলাম সরওয়ার : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)এর আয়োজনে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুককে সংবর্ধনা দেবে চট্টগ্রামে ২৯ মার্চ বৃহস্পতিবার ।
বুধবার ২৮ মার্চ সন্ধ্যায় পাঠানো এক প্রেসবার্তায় এ তথ্য জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে’র) এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব।
প্রেসবার্তায় জানানো হয়, বৃহস্পতিবার ২৯ মার্চ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) নির্বাহী কমিটির সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজের) আয়োজনে নগরীর লাভ লেইনে অবস্থিত স্মরনিকা কমিউনিটি সেন্টারে রাত ৮টায় বিএফইউজের নেতৃবৃন্দের সঙ্গে প্রীতি সম্মিলনে মিলিত হবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে)এর সদস্যরা।
প্রীতি সম্মিলনে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুককে সংবর্ধনা দেবে সিইউজে। এ প্রীতি সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এর আগে সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি ও চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে মতবিনিময় করবেন বিএফইউজে কেন্দ্রীয় নেতারা। সাড়ে ১০টায় বিএফইউজের এফইসি’র সভা অনুষ্ঠিত হবে।
দুপুর দেড়টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বিএফইউজে নেতৃবৃন্দ মতবিনিময়ে অংশ নেবেন।
৩০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘তথ্য প্রযুক্তি ও সাংবাদিকতা শীর্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হবে। কর্মশালা উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক। সভায় সভাপত্বি করবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। অনুষ্ঠান সঞ্চালনা করবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। পুরো আয়োজন তদারকি করছেন বিএফইউজের সভা আয়োজন উপ-পরিষদের আহবায়ক শহীদ উল আলম।
