প্রত্যয় প্রবাসী কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত

0

সিটি নিউজ ডেস্ক :  প্রত্যয় প্রবাসী কল্যাণ সংস্থা’র মাসিক সভা সংগঠনের স্থায়ী কার্যালয়ে লায়ন আলহাজ্ব আবদুচ ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ৩০ মার্চ শুক্রবার রাত ৮টায়। সাধারণ সম্পাদক লায়ন এম. শফিউল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদুল আলম চৌধুরী, অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী মনির, মোঃ জাহাঙ্গীর, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক লায়ন মোঃ মাহাতাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মাহমুদ উল্লাহ, নির্বাহী সদস্য আবছার উদ্দিন অলি, মোঃ আবদুল আজিজ, মোঃ জিয়াউর রহমান, শাহ আলম। সভায় ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোরশেদুল আলম চৌধুরীকে আহ্বায়ক ও মঈনুল আলম চৌধুরী মনির কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.