সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ বাড়ালে দেশ এগিয়ে যাবেই
নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম : বর্তমান সরকারের খেলাধুলায় ও অদ্যম গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকারের সাবেক মন্ত্রী ও প্রাথমিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ডাঃ আফছারুল আমিন ৩১ শে মার্চ শনিবার সকাল ১১টায় উত্তর হালিশহরস্থ চট্টগ্রাম মহিলা পলিটেকনিকেল ইনস্টিটিউট ’এর’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।
এসময় তিনি আরো কলেন, নারী শিক্ষার প্রসার গঠাতে না পারলে দেশ-সমাজ ও পরিবার পিছিয়ে যাবে। আর বর্তমান সরকারের প্রধান মন্ত্রী টেকশই নারীবান্ধব উন্নয়নে বিনা জামনতে এসএমই লোন দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকাকে পাল্টে দিচ্ছেন। তিনি ক্রীড়া ক্ষেত্রেও দেশের স্বীকৃতি আজ বিশ্ব দরবারে মূখ উজ্জ্বল করেছে আমাদের নারী ফুটবল টিম। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ বাড়ালে দেশ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবেই ।
প্রতিটি ইউপি, উপজেলা ও শহরের গুরুত্বপূর্নস্থানে কারিগরি শিক্ষা প্রতিষ্টান গড়ে উঠার পিছনে সরবারের প্রশংসা করেন। তিনি নারী শিক্ষা কে কারিগরি তে দক্ষ প্রশিক্ষনের মাধ্যমে এই প্রতিষ্ঠান কে কার্য্যকরি সহায়তা দানের জন্য স্বচেষ্ট হবে বলে ঘোষনা দেন।আর শিক্ষার পাশাপাশি ক্রীড়া,সাহিত্য ও সংস্কতি চর্চা প্রাধান্য দিতে শিক্ষার্থীদের দৃঢ় আহবান করেন। পরে সাবেক মন্ত্রী ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে সকালে মহিলা পলিটেকনিকেল ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌ: সুনীল চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে আরোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাহস্থ্য অর্থনীতির কলেজের সভাপতি আলহাজ্ব জালাল আহম্মেদ,২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল হাশেম,সাবেক কাউন্সিলর ও আঃলীগ সভাপতি হাজী লায়ন মোঃ হোসেন,শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহি পরিচালক জালাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ.ম.প.ইর ইনচার্জ আবাুল কালাম আজাদ এবং প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে কম্পিউটার বিভাগ দলগত চ্যাম্প্য়িন এবং টেক্সটাইল বিভাগ রানার্স আপ হবার গৌরব অর্জন করেছে । এছাড়া কবিতা,ছড়া,গোলক নিক্ষেপ,বর্ষা নিক্ষেপ,মার্বেল দৌড়,মিউঝিকেল চেয়ার,হাড়িভাঙ্গা,চাক্কি নিক্ষেপ এবং যেমন খুশি তেমন সাজ প্রতিঃ ব্যক্তি পুরস্কার প্রদান করা হয়।
