বটতলী এয়াকুবিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

0

নিজস্ব প্রতিবেদক:: আনোয়ারা উপজেলাধীন বটতলী শাহ মোহছেন আউলিয়া এয়াকুবিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। ২০১৭ সালের জেডিসি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ গ্রেডে ১ জন এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ গ্রেডে ১১জন সর্বমোট ১৯জন পরীক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

আনোয়ারা উপজেলার মধ্যে এয়াকুবিয়া দাখিলা মাদ্রাসার সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী বৃত্তি লাভ করে এ কৃতিত্ব অর্জন করল। কৃতকার্য পরীক্ষার্থীদের অভিনন্দন জ্ঞাপন করেছেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু, পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.