বোয়ালখালীতে স্বপ্নপূরক’র যাত্রা শুরু

0

বোয়ালখালী প্রতিনিধি, সিটি নিউজ :: বোয়ালখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নপূরক’র অভিষেকের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে শনিবার(২১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করা হয়।

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সমন্বয়ক আফজাল সুলতান সাফি’র সভাপতিত্বে নুরুল হাসনাইনের স ালনায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র ও বিআরডিবি চেয়ারম্যান শাহজাদা এসএম মিজানুর রহমান।

এতে প্রধান বক্তা ছিলেন পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চক্রবর্তী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, রাজনীতিবিদ মোস্তফা কামাল, শিক্ষক দিলশাদ আরা তাহের, আহমদ উল্লাহ নওশাদ, তৌহিদুল ইসলাম সোহেল, জুয়েল, আনাছ, ছৈয়দ মওলা, সাজ্জাদ, ছৈয়দা রুশা, আসমা, কাদের, জাবেদ, আজাদ, ইফাত, ফাহিম, মাসুম, টুইংকেল প্রমুখ।

প্রধান অতিথি’র বক্তব্যে বলেছেন, সমাজের উন্নয়নে যুব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজ সুন্দর ও মানবকল্যাণে সম্পৃক্ত হতে হবে। এ স্বপ্নপূরক আগামী দিনে আমাদের স্বপ্নপূরণে অগ্রযাত্রা ভূমিকা রাখবে বলে আশা রাখি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.