রাউজানে বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা সম্পন্ন

0

এম বেলাল উদ্দিন, রাউজান :: রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় রাউজানের ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা ২১ এপ্রিল শনিবার রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা। উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ

সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদুল আলম সুমনের স ালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠক আরিফুল ইসলাম চৌধুরী সোহেল, নোয়াপাড়া আইডিয়াল স্কুলের পরিচালক এম.আইয়ুব খান ও মোহাম্মদ ফজল করিম।কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দৃষ্টি চট্টগ্রাম এর সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত ও সাউদার্ন ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি রিদোয়ান আদনান। 

উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, যুগ্ন সম্পাদক আসিফ জাহান, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, প্রচার সম্পাদক তারেক হাসান, দপ্তর সম্পাদক অর্জন বড়ুয়া, ইকবাল হোসেন, সাহেদ হোসেন, আবু বকর আরাফাত, ওমর ফারুক মনি, মোহাম্মদ আরফাত, রাকিব চৌধুরী, আবু হানিফ টিপু, নেওয়াজ চৌধুরী, মনির খান ইম্পু, রাকিব জাহাঙ্গীর, মেহেদী হাসান আরমান, শাহরিয়ার হোসেইন ইমন,তানভীর হাসান সাকিব, মিজানুর রহমান, প্রিয়টন দে, মোহাম্মদ আরমান, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ তুষার, রাকিব প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.