সিটি মেয়রের সাথে বন্দর চেয়ারম্যানের সাক্ষাত

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ (ই), পিএসসি, বিএন ২২ এপ্রিল রবিবার, নগরভবনে মেয়র দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে মেয়র আ জ ম নাছির উদ্দীন বন্দর ব্যবস্থাপনায় চেয়ারম্যানের কার্যক্রমের ভূয়ষি প্রশংসা করেন। তিনি বলেন, জনগণের সম্পদ, দেশের সম্পদ ও অর্থনীতির হৃদপিন্ড চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহীতা অনেকাংশে ফিরে এসেছে। তিনি আশা করেন, বন্দরের গতিশীলতা আরো বাড়বে এবং দেশের অর্থনীতিতে বন্দর আরো সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে। সাক্ষাতে বন্দর চেয়ারম্যান মেয়রের আশা ও প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.