আনোয়ারায় আ.লীগের দু’গ্রুপের কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনা

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: আনোয়ারায় একই মাঠে দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ায় অনুষ্ঠান করতে পারেননি সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান।

আজ শুক্রবার (২৭ এপ্রিল) আনোয়ার উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পূর্বনির্ধারিত সামাজিক অনুষ্ঠান ছিল ওয়াসিকা আয়েশা খান এমপি’র।

ওয়াসিকা আয়েশা খান সিটি নিউজকে জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বের হওয়ার আগমুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানান, দুই পক্ষের উত্তেজনার কারণে কোনো পক্ষকেই অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি আরও জানান, স্থানীয় লোকজন বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমাকে অতিথি করে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছিলেন। এটাই হচ্ছে বাস্তবতা। কারা কেন পাল্টা কর্মসূচি দিল তা আমার বোধগম্য নয়। আমি তো সরকারের উন্নয়ন কর্মকাণ্ডই মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলাম।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিদ্যালয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কোনো পক্ষকেই অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। বৈশাখী আয়োজন ও ধর্মীয় আয়োজন একসঙ্গে হওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.