রাউজান কাশঁখালী খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

এম বেলাল উদ্দিন, রাউজান  :: রাউজান পৌর সদর আট নং ওয়ার্ডস্থ কাঁশখালী খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রাউজান উপজেলা পরিষদ।

র্দীঘদিন ধরে খালটির পাড় দখল নিয়ে গড়ে উঠে ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাড়ি-ঘর। এ খালটিতে আবর্জনা ফেলে খালটির মানচিত্র হারিয়ে যেতে বসেছিল।

এছাড়া বর্ষা মৌসুমে নেমে আসা পাহাড়ীঢল কাঁশখালী খালে বাধাগ্রস্থ হওয়ায় সদর এলাকায় পানির নিচে তলিয়ে যায় প্রতি বছর। বাধাগ্রস্থ হয় যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্থ হয়েছে শতাদিক সড়ক। এই অবস্থায় এক ¯্রােতা কাঁশ খালী খনন করা জরুরী মনে করেছেন এলাকার মানুষ।

রাউজান পৌর শহরের প্রাণ কেন্দ্র জলিল নগর, ফকিরহাট, সাপলঙ্গা, দলিলাবাদ, ঢেউয়াপাড়া, হাজীপাড়া, কলমপতি দাশপাড়া, পালিতপাড়া ও শরীফপাড়া এলাকার জন-সাধারণের প্রাণের দাবি ছিল কাঁশখালী খালে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালটি খনন করে খালে নিজস্ব গতি ফিরে আনার। অবশেষে উপজেলা প্রশাসনের দৃষ্টিঘোচর হয়েছে খালটির সংস্কার ও দখল মুক্ত করার।

উপজেলা প্রশাসনের সুদক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা ও সহকারী কমিশনার ভূমি জোনায়েদ কবির সোহাগ এর নেতৃত্বে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ অর্ধ শতাদিক লোকবল নিয়ে অভিযানে নামে খালটি দখল মুক্ত করতে।

২৭ এপ্রিল শুক্রবার ভোর ৬টায় অভিযান শুরু করেন ঢেউয়াপাড়া- জলিল নগর বাস ষ্টেশান থেকে। খালের ভিতর দেয়াল নির্মান করায়  এনজিও প্রতিষ্ঠান প্রশিক্ষার স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। এই খালে কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়।

কাঁশখালীর পাড়ে চট্টগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নের নির্মিত কার্যালয় আংশিক পরির্তন করে খালে প্রতিক্ষা দেয়াল র্নিমানের নিদের্শ দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্টেট শামীম হেসেন রেজা। এরপর অভিযানে পরিচালনা করেন সাপলঙ্গা- দাললাবাদ এলাকায়। এখানে একটি কলোনি সহ অর্ধশত দোকান ভেঙ্গে দেয়া হয়।

স্থাপনা উচ্ছেদের আগে সার্ভেয়ার ধারা পরিমাপ করা হয়। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন জানান, কোন আপোস নেই অবৈধ দখলদারের সাথে। উচ্ছেদ অভিযান শুরু করেছি। এই অভিযান শেষ না হওয়া পষর্šÍ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

সহকারী কমশিনার ভূমি জোনায়েদ করির সোহাগ জানান খাল দুর্ষনের দায়ে আমরা দুইজনকে অর্থ দন্ড দেয়া হয়েছে। তিনি বলেন, সুন্দর পরিবেশে দুর্ষন মুক্ত হবে খাশঁখালী। গতি ফিরে পারে এই খালটি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.