সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। আমরা প্রতিটি ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে সরাসরি তদারকির মাধ্যমে এলাকার গণ্যমান্য বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যারা মুক্তিযুদ্ধের পক্ষেল চেতনায় বিশ্বাসীদের নতুন সদস্য/সদস্যা হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। তিনি সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীদের সতর্ক অবস্থায় প্রতিটি এলাকায় সদস্য নবায়ন ও নতুন সদস্য কর্মসূচি সফল করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি সোমবার ৩০ এপ্রিল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় উপরোক্ত কথা বলেন। তিনি আরো উল্লেখ করে বলেন, আগামী ৫ মে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভা সার্বিকভাবে সফল করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছিলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। পরাজিতরা ঘাপটি মেরে বসে আছে, তাদের যে কোন অপতৎপরতা রুখে দিতে আমাদের এখন থেকে প্রতিটি পাড়ায়-মহল্লায় নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানান।
সোমবার সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে জরুরী সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী এড. সুনীল কুমার সরকার, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাস, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলী সদস্য নোমান আল মাহমুদ শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, এড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহাম্মদ, দেবাশীষ গুহ বুলবুল, জোবাইরা নার্গিস খান,আবদুল আহাদ, দিদারুল আলম চৌধুরী, ইঞ্জি: মানস রক্ষিত, হাজী শহিদুল আলম, জহর লাল হাজারী, নির্বাহী সদস্য আবুল মনসুর, সৈয়দ আমিনুল হক, নজরুল ইসলাম বাহাদুর, জাফর আলম চৌধুরী, আহমেদ ইলিয়াস, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মোহাম্মদ ইলিয়াস, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।
