সাংবাদিকদের ওভারটাইম প্রদান ও পেনশন প্রথা চালুর দাবি

0

সিটি নিউজ, চট্টগ্রাম:  মহান মে দিবসে চট্টগ্রামের সাংবাদিক নেতারা সাংবাদিকদের জন্য অবসরকালীন সুবিধা ও পেনশন প্রথা চালুর দাবি জানিয়েছেন। গণ মাধ্যম কর্মিদের ন্যায্য দাবি মেনে নাও, ছাঁটাই-নির্যাতন বন্ধ কর, সরকার ঘোষিত সকল ছুটি গণ মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠামো নির্ধারন, অবসরকালীন সুবিধা ও পেনশন প্রথা চালু, কর্মঘন্টা নির্ধারন, শ্রম আইন অনুযায়ী ওভারটাইম প্রদান, শ্রম আদালতে দায়ের হওয়া মামলা ৬০ কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে আইন সংশোধন, গ্রুপবীমা চালু করতে হবে।।

নগরীর জামাল খান প্রেস ক্লাবের সামনে সকাল ১১ টায় মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার (০১ মে) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত সমাবেশে তারা এসব দাবি জানান।

সমাবেশে সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, সিইউজের সাবেক সভাপতি ও পেশাজীবি নেতা রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সহ-সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, নির্বাহী সদস্য উত্তম সেন গুপ্ত, সিইউজের সাবেক নেতা মুহাম্মদ শামসুল হক, আবসার মাহফুজ, টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো, কর্ণফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান বিশু রায় চৌধুরী, সিইউজের সদস্য জুবায়ের সিদ্দিকী, শাহরিয়ার হাসান, ফেরদৌস শীপন, বিশ্বজিৎ পাল, প্রীতম দাশ,গোলাম সরওয়ারসহ প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নবম ওয়েজবোর্ড গঠন করা হয়েছে। এতে ৪৫ শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া হলেও এখনো বাস্তবায়ন করা হয়নি।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য চট্টগ্রামে গঠিত দুটি বিভাগীয় শ্রম আদালতে বিচারক সংকট নিরসনে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক নেতারা। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.