নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম নগরীর পতেঙ্গার নেভাল থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (০২ মে) সকাল ৯টার দিকে সমুদ্র সৈকত এলাকার ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্থানীয়রা সৈকতে এক তরুণীর লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পাথরের ওপর পড়ে থাকা আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীর পরণে খয়েরি রঙের সালোয়ার কামিজ। তার শরীরে কোথাও তেমন আঘাতের চিহ্ন দেখা না গেলেও মুখে হালকা আঘাতের চিহ্ন আছে।’
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান এসআই আনোয়ার।
