রাঙ্গুনীয়া শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা

0

রাঙ্গুনীয়া,সিটি নিউজ : শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ’র রাঙ্গুনীয়া জন্মাষ্টমী পরিষদের কার্যকরী কমিটির পরিচিতি সভা গত ৪ মে শুক্রবার পরিষদের সভাপতি বিজয় কুমার সেনের সভাপতিত্বে সৈয়দবাড়ী নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার নির্মল কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি বিভূতি ভূষণ সেন। বিশেষ অতিথি ছিলেন ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাণীতোষ সাহা (ভাস্কর), রাঙ্গুনীয়া পূজা পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রিটন কান্তি দে, রাঙ্গুনিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা সাংবাদিক কাঞ্চন মহাজন, রাঙ্গুনিয়া দলিল লেখক সমিতির সভাপতি দুলাল কান্তি দে, ডা. উৎপল নাথ, মাস্টার অমলেন্দু বিকাশ ধর।

রাঙ্গুনীয়া জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার সাহা’র সঞ্চালনায় গীতা পাঠ করেন প্রবীর মহাজন হৃদয়। বক্তব্য রাখেন রবি শংকর মহাজন, অঞ্জন দাশ, সমীর মহাজন, ডা. দীপক শীল, নিক্সন সাহা, ডা. নিপন পাল, মাস্টার বিধান দেওয়ানজী, টিটু সেন, স্বপন দে, দিবস দাশ, ইউপি সদস্য লাভলু চক্রবর্ত্তী, বিমল চন্দ্র দে আকাশ, মুন্না চৌধুরী, মাস্টার সুনীল শ্যাম, সুদীপ দাশ, নারায়ন দে, অপু দেব, সেবুব্রত চৌধুরী, জয় দাশ, মতিলাল দাশ, অভিজিৎ কুমার দে অভি, বাবুন বিশ্বাস, রবীন্দ্র লাল দাশ, রতন দাশ, আশুতোষ দে, মাস্টার কেতন সাহা, দিপায়ন সুশীল, শ্রীকান্ত দে প্রমুখ।

এতে বক্তারা বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নির্ভরযোগ্য ও আস্থার ঠিকানা জন্মাষ্টমী উদযাপন পরিষদ। এ পরিষদের দাবির প্রেক্ষিতে তৎকালীন সরকার জন্মাষ্টমীতে সরকারি ছুটির ঘোষণা করেছিল। আগামীতে সনাতন ধর্মাবলম্বীদের দাবি ও অধিকার আদায়ে সোচ্চার থাকবে এ পরিষদ। সভায় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদ ও শাস্তি জানান বক্তারা। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.