হলদিয়া ইউনিয়ন আ.লীগের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
এম বেলাল উদ্দিন, রাউজান :: রাউজান হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ মে) সকাল ১০টায় আমির হাট বাজারে কাজের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জালাল আহমেদ,রুনু ভট্টচার্য্য,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নেপাল চৌধুরী,রাউজান উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনছুর আলম,ইউপি সদস্য সরোয়ার আলম,শম্ভু মজুমদার,মোহাম্মদ শামসুল আলম চৌধুরী,ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী হাছান মুরাদ রাজু,যুবলীগ নেতা মোহাম্মদ কুতুব উদ্দিন,মো: ওসমান গনী,মওলানা ইয়াছিন প্রমুখ।
৬ শতক জায়গার উপর স্থায়ী এ কার্য্যলয়টি উদ্বোধন শেষে মোনাজাত করেন মওলানা এয়াছিন মাইজভান্ডারী।
