চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় শ্রমিক নিহত

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাসের সময় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ শাহীনুল ইসলাম(৩৩)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার দেলোয়ার মুন্সীর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আজ বুধবার (৯ মে) সকাল সাড়ে ৮টার এ দুর্ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সকালে বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য নামানোর সময় শাহীনুর ধাক্কা খেয়ে পড়ে গুরুত্বর আহত হন।  তাকে দ্রুত হাসপাতালে অনার কিছুক্ষণ পর মারা যায়।

তিনি সহ শ্রমিকরা বহিনোঙ্গরে অবস্থান করা বড় জাহাজ থেকে লাইটারেজ জাহাজে আমদানীকৃত পণ্য নামানোর কাজ করছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.