নিজস্ব প্রতিবেদক:: ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ব্যবস্থাপনায় সোমবার (১৪ মে) সকাল ১১টায় মাজার-খানকা শরীফের প্রতিনিধিদের জেলা সম্মেলন আন্দরকিল্লাস্থ ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় মিলনায়তনে পরিচালক জনাব আবুল হায়াত মুহাম্মদ তারেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম হযরত শাহ আহসানুল্লাহ (রহ) কমপ্লেক্সের সভাপতি এ এফ এম মাহমুদুর রহমান দিদার, চট্টগ্রাম রাঙ্গুনিয়া বেতাগী দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- অলি-আল্ল¬াহ পীর বুর্জগদের মাধ্যমে প্রাপ্ত ইসলামের সুশীতল শান্তির বাণী মাজার ও খানকাপন্থী সহ সর্বস্থরের শান্তিকামী মুসলমানদেরকে প্রচার ও প্রসারের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং সত্যিকার আল্ল¬াহর অলি বিদ্বেষীদের স্বরূপ উম্মোচন করতে হবে। আওলিয়ায়ে কিরাম হচ্ছেন-আল্লাহর প্রিয় বান্দা, তারা দীনের প্রচার-প্রসারে স্বীয় জীবনকে উজাড় করে দিয়েছেন। পার্থিক কোন সহায় সম্পদ তারা চাইনি। আউলিয়ায়ে কিরামগণ ইসলামের প্রচার-প্রসারের নিমিত্ত সর্ব প্রথম খানকাহ প্রতিষ্ঠা করেছেন।
তিনি আরও বলেন- ইসলাম শান্তি ও সহনশীল ধর্ম। ধর্মের নামে অরাজকতা সৃষ্টি কোন মতেই কাম্য নয়। এতে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্থ হচ্ছি।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল হায়াত মুহাম্মদ তারেক বলেন- পাক ভারত মহাদেশে ইসলামের প্রচার-প্রসার হয়েছে আওলিয়ায়ে কিরামের মাধ্যমে। তিনি আওলিয়ায়ে কিরামের জীবনী বেশী বেশী অধ্যয়নের উদাত্ত আহবান জানান। তিনি ইসলামিক ফাউন্ডেশন এর যাবর্তীয় কার্যক্রম বাস্তবায়নে উপস্থিত মাজার ও খানকার প্রতিনিধিসহ ওলামায়ে কিরামদের সহযোগিতা কামনা করেন। ফিল্ড সুপারভাইজার জনাব মোঃ মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম ছোবহান সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফাহমিদা বেগম।পরিশেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী।
