বোয়ালখালী প্রতিনিধি, সিটি নিউজ :: বোয়ালখালীতে সরকারি জায়গা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ মে) উপজেলা সদরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফোরকান এলাহি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আছিয়া খাতুন বলেন, সরকারি জায়গা দখল করে যানযটসহ যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এ সব ভাসমান ব্যবসায়ীরা অভিযানের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হয়েছে।
