স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে অসহায় ছাত্রছাত্রীদের ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: স্বপ্নবিলাস বিদ্যানিকেতন নামে একটি ভিন্নর্মী সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলার ৪ নং বরকল ইউনিয়নে সংগঠনের উদ্যোগে অসহায় ছাত্রছাত্রীদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ মে) সকাল ১০ টায় উত্তর বরকল হলি প্রি ক্যাডেট স্কুলে ১০০ জন অসহায় ছাত্রছাত্রীদের মাঝে ছোলা, চিনি, সেমাই, চিড়াসহ ইফতারির বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।
সংগঠনের সদস্য মোহাম্মদ হেসামুল অালম বাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উত্তর বরকল নুরানী মাদরাসার সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন,বরকল ইউপি সদস্য জামাল হোসেন তালুকদার। প্রধান আলোচক ছিলেন, উত্তর বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম মিয়াজী। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো. দিদারুর রশিদ কাজেমী, মোঃ আবু নেছার চৌধুরী, সাংবাদিক গোলাম সরওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সি:সহ-সভাপতি জিএম শাহাদত হোছাইন মানিক,মোঃ সরোয়ার, মোঃ দিদার, সাজ্জাদ হোসেন রানা প্রমুখ।

উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্টানের সদস্য মো এনামুল হক এবং দোয়া মাহফিল পরিচালনা করেন জনাব মফিজুল্লাহ অালকাদেরী সাহেব।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের সদস্য মারুফ, রাব্বি, করিম, ফরহাদ, আরাফাদ, সুমাইয়া, নাইমা, তাজিন, সোহান, আনিস, মাসুদ, জামিউল, আবদুল্লাহ, আবির, আমির হামজা, তনিমা, আকসা, তারিন, উর্মি, সাজিদ, ইমন, সাইম, শাওন, মাসুদ, সহ স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা অভিনন্দন জানান স্বপ্নবিলাস বিদ্যানিকেতন সংগঠনকে অসহায় ছাত্রছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করায় ।
সংগঠনকে আরও শক্তিশালী এবং কার্যকর করতে যা যা করা প্রয়োজন সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা।
উল্লেখ্য, ইফতার বিতরনে সহযোগিতা করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব অভিক ওসমান , শিক্ষানুরাগী মোঃশহীদুল ইসলাম মিয়াজী, সমাজ সেবক দিদারুর রশীদ কাজেমী,মোঃদেলোয়ার হোসেন ও মোঃ আবু নাছের চৌধুরী।
