বাঁশখালী প্রতিনিধি:: বাঁশখালি থানা পুলিশের নিয়মিত অভিযানে ্একের পব এক ইয়াবা পাচারকারি আটক হলেও তা যেন কিছুতেই রোধ করা যাচ্ছে না । পুলিশের চেক পোষ্ট বসালেই ধরা পড়ে ইয়াবা আই সাধারন জনগন বাশঁখালী হয়ে ইয়াবা পাচার রোধ করার জন্য স্থায়ী চৌকি বসানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ।চলতি বছরের শুরু থেকে আজ অবধি দু,এক দিন পর পর ইয়াবাসহ আটক হয়েছে প্রায় শতাধিক ব্যক্তি আর আটক হয়েছে প্রায় অর্ধলক্ষাধিক ইয়াবা ।বাশঁখালী হয়ে ইয়াবা পাচারকারীরা কম সংখ্যক ইয়াবা নিয়ে ,বিশেষ করে ৫/৪শত থেকে শুরু করে ৮/১০ হাজার ইয়াবা ধরা পড়লে ও অধিক সংখ্যক ইয়াবা পাচারকারীরা সাগর পথকে বেচে নেয় ।
বাশঁখালীর বিভিন্ন গ্রামে ইয়াবা সেবন কারী রয়েছে এ অভিযোগ দীর্ঘদিনের হলে ও তাদের গ্রেফতারে কিংবা সুনিদিষ্ট তথ্য দিতে চায়না জনগন ফলে এ সেবন কারীরা নানা ভাবে সমাজকে কলুষিত করছে ।
বাঁশখালীর বিভিন্ন পয়েন্টে কক্সবাজার এবং টেকনাফ থেকে ইয়াবা ঢুকছে বিগত কয়বছর থেকে । প্রশাসনের তৎপরতায় কিছু কিছু ইয়াবা াাটক করা সম্ভব হলেও অনেক ক্ষেত্রে প্রশাসনের চোখকে ফাকিঁ দিয়ে ইয়াবা পাচার করে যাচ্ছে বলে সাধারন জনগনের অভিযোগ ।বিশেষ করা ইয়াবার মরন ছোবল এখন ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে ।বাশঁখালী থানার তথ্য মতে বিগত চার মাসে প্রায় অর্ধলক্ষাধিক ইয়াবা আটক করা হয়েছে বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে ।এ অভিযান নিয়মিত পরিচালনা সম্ভব অথবা এই ইয়াবা যাতে বাশঁখালীতে প্রবেশ করতে না পারে তার জন্য স্থায়ী চৌকি বসানো সম্ভব হলে অনেকটা এই ইয়াবার ছোবল থেকে রক্ষা পেত যুব সমাজ । ইয়াবার সহজ লভ্যতার কারনে এদিকে জোকছে যুব সমাজ এ অভিযোগ অনেকের মুখ থেকে শুনা গেলেও এটা রোধে প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়না জনগন নানা কারনে ।
বিগত কয় মাসে বাঁশখালী থানা পুলিশের অভিযানে শতাধিক ব্যক্তি আটক এবং অর্ধলক্ষাধিক ইয়াবা আটক হয়েছে ।এক সময় ইয়াবা পাচারকারিগন পেকুয়া বাঁশখালি সড়ক হয়ে আসলে ও বর্তমানে সাগর থেকে শুরু করে নানা পথে আসায় তাদের হদিস পেতে বেকায়দায় পড়তে হয় পুলিশকে।
একটি সূত্রে জানা যায়, বাঁশখালী-পেকুয়া সড়কে প্রতিনিয়ত ইয়াবা ও মাদক দ্রব্য রোধে পুলিশের চৌকির মাধ্যমে চেক পোষ্ট করায় ছনুয়ার বিকল্প সড়ক হয়ে বর্তমানে বাঁশখালীর বিভিন্ন পয়েন্টে কক্সবাজার এবং টেকনাফ থেকে ইয়াবা ঢুকছে বলে একটি সূত্রে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন হীরা বলেন থানা পুলিশ নিয়মিত অভিয়ান পরিচালনা করছে । ইয়াবা পাচারকারিরা নানা রকম কৌশল অবলম্বন করছে পুলিশের পক্ষ থেকে ও নানা কৌশলে তাদের নির্মুলে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান । আগামী ১০ রমজান পর্যন্ত মাদন বিরোধী অভিযান অভ্যাহত থাকা সহ ইয়াবা ও মাদক নির্মুলে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলেন তিনি। আমি বিগত চার আগে এ থানায় যোগদান করলে ও ইতিমধ্যে প্রায় অর্ধলক্ষাধিক ইয়াবা সহ প্রায় শতাধিক মাদক সেবীকে আটক করেছি বিভিন্ন সময়ে ।
